Skip to main content

মৌড়া একতা যুব সংঘ

ফ্রি মেডিকেল ক্যাম্প

আমরা গর্বের সাথে জানাতে চাই, আজকের এ মহতী আয়োজনে প্রায় ১১০ জন রোগী চিকিৎসক ডাঃ মোঃ মাসুদ হোসেন-এর কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই মৌড়ার কৃতি সন্তান ডাঃ মোঃ মাসুদ হোসেন-কে, যিনি আজকের দিনটি তার নিজ গ্রামের মানুষের সেবায় উৎসর্গ করেছেন। বিনা পারিশ্রমিকে, অক্লান্ত পরিশ্রম করে তিনি মানুষের মুখে স্বস্তি এবং […]

২১ ফেব্রুয়ারি ২০২৩

  মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌড়া একতা যুব সংঘের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ।

ঈদ উপহার ২০২২

আলহামদুলিল্লাহ মৌড়া একতা যুব সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন। প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের আশেপাশের শতাধিক পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। সবাই দোয়া করবেন ভবিষ্যতে যেন এই সংখ্যাটা আমরা আরো বৃদ্ধি করতে পারি। ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সংগঠনে সকল সদস্যদের ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই যারা আমাদের অর্থ ও […]

ঈদ উপহার ২০২০

আলহামদুলিল্লাহ্। সকলের সহযোগিতায় মৌড়া একতা যুব সংঘের পক্ষ থেকে প্রতিবারের মতো এবারো আমরা প্রায় ৬০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌছে দিতে পেরেছি। আপনারা যারা উক্ত কাজে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সাহায্য করেছেন তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণাই আমাদের সাহস জোগায়। ইনশাআল্লাহ্‌ আগামী দিন গুলোতেও আপনাদের সবাইকে এভাবে পাশে পাবো।

জাহাঙ্গীর-ফয়সাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০১৯

জাহাঙ্গীর-ফয়সাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০১৯ >> ফাইনাল ম্যাচ << মৌড়া একতা যুব সংঘ ২ – ৩ গোড়াবন যুব সংঘ অনেক চেষ্টা করেও আপনাদের জয়টা উপহার দিতে না পারায় অনেক মর্মাহত। আমাদের দলের খেলোয়াড় এবং যারা শুরু থেকে আমাদের সাপোর্ট দিয়ে আসছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ঈদ উপহার ২০১৯

আলহামদুলিল্লাহ্। সবার সহযোগিতায় প্রতিবারের মতো এবারের আয়োজনও সম্পন্ন হয়েছে। ৫৪ জন বাচ্চা, বয়স্ক বৃদ্ধ ও বৃদ্ধাকে পাঞ্জাবি, লুঙ্গি ও শাড়ি দিতে পেরেছি। আপনারা যারা উক্ত কাজে প্রতক্ষ্য এবং পরোক্ষ ভাবে সাহায্য করেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণাই আমাদের সাহস জোগায়। ইনশাআল্লাহ্‌ আগামী দিন গুলোতেও আপনাদেরকে পাশে পাবো।