Skip to main content

মৌড়া একতা যুব সংঘ

মৌড়া একতা যুব সংঘ-এর উদ্যোগে মৌড়া ব্রিজ থেকে কবরস্থান যাওয়ার মধ্যবর্তী ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ

প্রতিকূল আবহাওয়া ও অবিরাম বৃষ্টিকে উপেক্ষা করে যারা স্বেচ্ছায় মাঠে নেমে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, সেই সকল সদস্যদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ। আপনাদের শ্রম, ত্যাগ ও মানবিক মানসিকতাই আমাদের সংগঠনের প্রকৃত শক্তি।
বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মৌড়া একতা যুব সংঘের সম্মানিত উপদেষ্টা বিল্লাল শরিফ-কে। তাঁর সার্বিক সহযোগিতায় এই মহৎ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
এছাড়াও আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত প্রবাসী সদস্য এবং উপদেষ্টাদের, যারা দূরে থেকেও সব সময় এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমাদের পাশে থাকেন। আপনাদের আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ, উৎসাহ এবং অব্যাহত সমর্থনই আমাদের প্রতিটি মানবিক উদ্যোগকে আরও শক্তিশালী ও সফল করে তোলে।
আল্লাহ তাআলা আপনাদের সকলের নেক প্রচেষ্টা কবুল করুন, সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত দান করুন। আমীন।
ইনশাআল্লাহ ভবিষ্যতেও মৌড়ার উন্নয়নে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।
মানবতার প্রয়োজনে, মৌড়ার কল্যাণে।